তিনি বলেন, “রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য দেশে কার্যকর আইন রয়েছে।”

Manual1 Ad Code

আজ শনিবার রাজধানীর আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

আইনমন্ত্রী বলেন, “জনগণ তাদের সেবা করার দায়িত্ব পালনের জন্য জননেত্রী শেখ হাসিনার সরকারকে ভোট দিয়েছেন। সেখানে কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।”

টিকা নেওয়ার পর আইনমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, “প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখিনি। আমি ধন্যবাদ জানাই যারা আমাকে টিকা দিয়েছেন। সবাইকে দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার অনুরোধ জানান তিনি।”