‘রাশিয়া নয় আর্কটিকে উত্তেজনা সৃষ্টি করছে আমেরিকা ও তার মিত্ররা’ : মারিয়া জাখারোভা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোয় এক সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। রাশিয়া আর্কটিক সাগরে ‘অপ্রত্যাশিত সামরিক তৎপরতা’ চালাচ্ছে বলে আমেরিকা যে অভিযোগ করেছে তার প্রতিক্রিয়া জানান জাখারোভা।

তিনি বলেন, “রাশিয়া আর্কটিকে এমন কোনো কাজ করছে না যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কিংবা কোনো দেশের জন্য হুমকি সৃষ্টি করে। যদি এ অঞ্চলে কোনো কারণে উত্তেজনা সৃষ্টি হয়েই থাকে তবে সেজন্য আমেকিরা ও তার মিত্রদের উস্কানিমূলক সামরিক তৎপরতা দায়ী।”

Manual8 Ad Code

রাশিয়ার এই মুখপাত্র বলেন, “ন্যাটো ও তার সদস্য দেশগুলো এমনকি আর্কটিক অঞ্চলের বাইরের দেশগুলো এখানে উস্কানি সৃষ্টি করছে এবং বিষয়টি ক্রমাগত বেড়ে চলেছে।”

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, আর্কটিক অঞ্চলে রাশিয়ার গতিবিধি পেন্টাগন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তার বক্তব্যে ওই অঞ্চলে রুশ উপস্থিতি নিয়ে আমেরিকার ক্ষোভ প্রকাশ পায়। কিরবি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র একথা উপলব্ধি করছে যে, আর্কটিক প্রতিযোগিতা বিস্তারের একটি নাজুক অঞ্চলে পরিণত হচ্ছে। আমেরিকা আর্কটিকে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করবে বলেও কিরবি হুমকি দেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code