কার্যদিবসে প্রথম ১৫ মিনিটে সূচক হয়েছে নিম্নগামী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নেওয়া এক সপ্তাহের বিধিনিষেধের আজ শেষ দিন। তবে গত শুক্রবার এই বিধিনিষেধের পর ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের কথা জানায় সরকার। আর এর প্রভাবেই আজ শেয়ারবাজারে ধস নেমেছে।

Manual7 Ad Code

ডিএসইতে সকাল সোয়া ১০টা নাগাদ লেনদেন হয়েছে ৬৩ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে কমেছে ১৮৩টির দর, বেড়েছে মাত্র ২৫টির, অপরিবর্তিত আছে ২৭টির দর।

গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৮২ পয়েন্ট কমে অবস্থান করে ৫২৫৪ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৪৭৫ কোটি ৮৭ লাখ টাকার।

Manual6 Ad Code

অন্যদিকে ১৫ মিনিটে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে কমেছে ৩৮টির দর, বেড়েছে মাত্র ৪টির, অপরিবর্তিত আছে ৫টির দর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code