করোনা সংক্রমণের রেকর্ড : তবুও লকডাউনে যাবে না ভারত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual4 Ad Code

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। গতকাল দেশটিতে ২ লাখ ৭৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড। অনেক হাসপাতালও করোনা রোগীতে পূর্ণ হয়ে গেছে। অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। কিন্তু তারপরও লকডাউনে যাবে না সরকার। খবর বিবিসি ও রয়টার্সের।

রাজধানী দিল্লিতে এক সপ্তাহের কারফিউ জারি করবে প্রশাসন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। করোনার গতি রোধ করতেই কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি। গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮ জনের। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ১২৩ জনের প্রাণ গেল। করোনা সংক্রমণের দিক থেকে ভারত এখন বিশ্বে দ্বিতীয়। বস্তুত ভারতে করোনার দ্বিতীয় ধাক্কা গত বছরের চেয়েও অনেক বেশি ব্যাপক আকারে ও অনেক দ্রুত গতিতে আঘাত হেনেছে। প্রায় প্রতিদিনই আগের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে রোগীর সংখ্যা।

Manual6 Ad Code

ভারতে মোট করোনা রোগী ১ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জন যা ব্রাজিলকেও ছাপিয়ে গেছে। এর মধ্যে ৯ দশমিক ২৪ শতাংশ এই মুহূর্তে সক্রিয় অর্থাত্ এখনো রোগের সঙ্গে লড়ছেন। প্রায় ৯০ শতাংশের মতো রোগী সেরে উঠেছেন। মৃত্যুর হার এক দশমিক ২৫ শতাংশের মতো।

অর্থাত্ প্রতি ১০ হাজারে সোয়াশ জনের মতো মারা যাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব রাজেশ ভূষণ মেনেই নিয়েছেন যে পরিস্থিতি সত্যিই দুশ্চিন্তায় ফেলার মতো। তিনি জানান, এই মুহূর্তে ৫৩টি বিশেষজ্ঞ দল দেশের সবচেয়ে আক্রান্ত ৫৩টি জেলায় ক্যাম্প করে আছেন, মহামারি মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Manual2 Ad Code

নাগপুরের সরকারি হাসপাতালে কর্মকর্তা অভিনাশ বলেছেন, আমাদের হাসপাতালে শয্যা আছে ৯০০টি। এর একটিও খালি নেই। আরো ৬০ জন রোগী অপেক্ষায় আছে।

এই মুহূর্তে কোভিড পরিসংখ্যান গত বছরের চেয়ে অনেক খারাপ হলেও জাতীয় পর্যায়ে দেশব্যাপী লকডাউন জারির কথা ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের সঙ্গে এক ভিডিও বৈঠকে সীতারামন বলেন, ভারত কোভিডের মোকাবিলা করবে টেস্টিং, ট্র্যাকিং, ট্রিটমেন্ট, টিকা আর কোভিডসম্মত আচরণবিধি পালনে জোর দিয়ে, লকডাউন দিয়ে নয়। তার কথায়, যতই দ্বিতীয় ধাক্কা আসুক, আমাদের স্পষ্ট কথা হলো ভারত বড় আকারে লকডাউনে যাবে না। কারণ অর্থনীতির চাকাকে স্তব্ধ হতে দেওয়া হবে না।

Manual4 Ad Code

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শিক্ষা বোর্ডের এক জরুরি বৈঠকের পর এ বছর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা আবারও পিছিয়ে দেওয়ার ও দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code