শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অবৈধ বালুভর্তি ট্রাক আটক 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র নির্দেশে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক
এর নেতৃত্বে এসআই কাশী চন্দ্র শর্মা সঙ্গীয় ফোর্স সহ শ্রীমঙ্গল থানাধীন ১নং মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাচাউন মাদ্রাসার সামনে রাস্তা উপর হতে ১৫০ ঘনফুট বালুভর্তি একটি ট্রাক আটক করা হয়েছে ।
অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করা যাবে না। যারা আইন অমান্য করে অবৈধভাবে বালু তুলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তবে অবৈধ বালু উত্তোলন কবে থামবে এ নিয়েও রয়েছে মানুষের মনে নানান প্রশ্ন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code