

ডেস্ক নিউজ, ঢাকা:
অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার পর এবার দেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে রাশিয়ার স্পুটনিক-ভি। আজ ওষুধ প্রশাসন অধিদফতর এ অনুমোদনের কথা জানায়। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, দুই ডোজের স্পুটনিক-ভি প্রায় ৯১ শতাংশ কার্যকর। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস প্রতিরোধী অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা ব্যবহার করা হচ্ছিলো। আজ আমরা রাশিয়ার স্পুটনিক-ভি-এর ইমার্জেন্সি অথরাইজেশন দিয়েছি। এই ভ্যাকসিনটি রাশিয়ায় অনুমোদিত হয়েছে এবং পৃথিবীর প্রায় ৬০টি দেশে ব্যবহার করা হচ্ছে। এটা দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।’