এবার ‘অক্সিজেন’ কিনতে ১ কোটি রুপি দিলেন শচীন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ:

Manual7 Ad Code

করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে এখন তীব্র ‘অক্সিজেন’ সংকট দেখা দিয়েছে। এমন বিপর্যয়ে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন অনেক বলিউড তারকা, ক্রীড়া ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষও। এবার সেই তালিকায় যোগ দিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও। করোনা আক্রান্ত রোগীদের ‘অক্সিজেন’ সরবরাহের ব্যবস্থা করতে ‘মিশন অক্সিজেন’ তহবিলে ১ কোটি রুপি দান করেছেন শচীন। বিষয়টি টুইটারে নিজেই জানিয়েছেন ‘লিটল মাস্টার’।  টুইটারে শচীন লিখেছেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন। ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাও একেবারেই ভেঙে পড়ার উপক্রম। এই সময়ে প্রচুর অক্সিজেন দরকার। এই দুর্দিনে অনেকেই সাহায্য করার জন্য এগিয়ে আসছেন। এটা দেখে খুব ভালো লাগছে। মিশন অক্সিজেন নামের সংস্থায় ২৫০ জনের বেশি যুবক-যুবতী যোগ দিয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code