ঈদে জেন্টল পার্কের অফার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ:

Manual3 Ad Code

ঈদ ট্রেন্ডে দেশি মোটিফের সঙ্গে পশ্চিমা ধাঁচের ফ্যাশন যুক্ত করেছে জেন্টল পার্ক। থাকছে কাবলি, কামিজ, কুর্তি, এক্সিকিউটিভ পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, গেঞ্জিসহ শিশুদের বিভিন্ন পোশাক। মুড আর ডেস্টিনেশনকে প্রাধান্য দিয়ে ঈদ পোশাকগুলোতে আনা হয়েছে প্যাটার্নে নতুনত্ব। রঙের ব্যবহারে এসেছে কোমলতা। আবার এরই বৈপরীত্য থাকছে রাতের ফরমাল বা ফেস্টিভ পোশাকে। নতুন পোশাক ক্রয়ে ক্রেতা আগ্রহ বাড়াতে আরও থাকছে জোড়া মূল্যছাড় ক্যাম্পেইন।

Manual5 Ad Code

শোরুমে যেকোনো ৫টি পোশাক বা ফ্যাশন অনুসঙ্গ কিনলেই থাকছে  ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের সুবিধা। পাশাপাশি অনলাইন কেনাকাটায় সকল পণ্যে দেওয়া হচ্ছে ২০ শতাংশ মূল্যছাড়।

Manual3 Ad Code

এছাড়া অনলাইনে স্ট্যান্ডার্ড চাটার্ড ক্রেডিট কার্ডে  মিলবে অতিরিক্ত ২৫ শতাংশ ক্যাশব্যাক সুবিধাও। দেশজুড়ে জেন্টল পার্কের ৪৫টি রিটেইল শোরুমের পাশাপাশি ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকেও কেনা যাবে পণ্য।

জেন্টল পার্কের চেয়ারম্যান ও চিফ ডিজাইনার শাহাদাৎ চৌধুরী বাবু জানান, “ঈদে প্রায় ১৪ ক্যাটাগরিতে নীট, ওভেন ও লেদার পণ্য তৈরি করেছি আমরা। কাপড় এবং রং ছাপিয়ে পুরুষ ও শিশুদের পাঞ্জাবির কাটেও থাকছে বৈচিত্র্য। ফরমাল বা ক্যাজুয়াল রেডি টু ওয়ারগুলো ঈদ বাদেও পরা যাবে বছরজুড়েই। জীবনযাত্রায় সহজতা বাড়াতে দাম সাশ্রয়ী প্রতিটি পণ্যে বাড়তি থাকছে মূল্যছাড় সুবিধাও। পাশাপাশি শোরুমে কেনাকাটা ছাড়াও আমরা গুরুত্ব দিচ্ছি অনলাইন অর্ডারের প্রতিও।”

Manual8 Ad Code

২০% ফ্ল্যাট মূল্য ছাড়ে কিনতে অনলাইনেও করতে পারেন অর্ডার। ঠিকানা : www.gentlepark.com

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code