ইতালিতে মৃত্যুবরণকারী দানা মিয়ার পরিবারবারকে আর্থিক সহযোগিতা করেছে ভৈরব সমিতি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ভেনিস ইতালি প্রতিনিধি:

Manual5 Ad Code

ভৈরবে গরিব রিক্সাচালক দুখু মিয়া অনেক আশা করে জমি বিক্রয় করে নিজ সন্তান দানা মিয়াকে গতবছরের ডিসেম্বর মাসে বিদেশে পাঠান। লিবিয়া দিয়ে সমুদ্র পথে পৌছান ইতালীর কালাব্রিয়া অঞ্চলে।

Manual6 Ad Code

কালাব্রিয়া রিফৌজি ক্যাম্পে থাকাকালীন সময়ে ব্রেন টিউমার ধরা পরে দানা মিয়ার। মার্চ মাসের দিকে অপারেশন হয় এবং হাসপাতালে ১২ দিন জ্ঞান না ফিরা অবস্থায় ৩০ মার্চ মৃত্যু বরণ করেন দানা মিয়া। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাযেউন) অনেক সপ্ন নিয়ে আসা প্রবাসী জীবনের মাত্র ছয় মাসেরও কম অবস্থানকারী দানা মিয়ার ও তার পরিবারের সচ্ছলতার আশা আকাংখা আর বাস্তবায়িত হয়নি।

ভৈরবের সন্তান হিসেবে তার পরিবারকে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসে ভৈরবের সুনামধণ্য প্রবাসী সংগঠন ভৈরব সমিতি ভেনিস। এই সমিতির কার্যকরী কমিটি র নিজস্ব তহবিল থেকে সংগ্রহীত দুইলক্ষ সোল হাজার টাকা মরহুম দানা মিয়ার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Manual3 Ad Code

ভৈরবের নবনির্বাচিত পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, সাবেক বিপি মুজিবুর রহমান ও ভৈরব সমিতির সহ সভাপতি আল আমিন, যুগ্ন সম্পাদক সোহেল রহমান দানা মিয়ার পিতা এবং তাহার সদ্য বিবাহিত স্ত্রীর হাতে নগদ টাকা তুলে দেওয়া হয় ।

Manual6 Ad Code

ধন্যবাদ জানাই ভৈরব সমিতির সকল নেতৃবৃন্দদের অসহায় একটি পরিবারের পাশে দাঁড়াবারজন্য। গোটা পৃথিবিতে মানবতা আছে বলেই মানুষ মানুষের পাশে দাঁড়ায় ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code