

ডেস্ক নিউজ:
গ্লোবাল টেকনোলজি জায়ান্ট শাওমি বাংলাদেশের বাজারে তাদের সর্বোচ্চ বিক্রি হওয়া সিরিজ লাইন-আপের রেডমি ৯ ডুয়েল ক্যামেরা সংস্করণটি উন্মোচনের ঘোষণা দিয়েছে। সবার জন্য উদ্ভাবন আনার শাওমির যে মিশন তার সঙ্গে সঙ্গতি রেখেই সাশ্রয়ী মূল্যের মধ্যে প্রিমিয়াম ফিচার নিয়ে এসেছে নতুন এ স্মার্টফোনটি। শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, রেডমি পণ্যে আমাদের লক্ষ্য সর্বশেষ স্মার্টফোন প্রযুক্তি উদ্ভাবন যুক্ত করা ও সেটি গ্রাহকদের জন্য নিয়ে আসা। রেডমি ফোনের জনপ্রিয়তাই এর প্রমাণ। অতীতের অনেক রেকর্ড ভাঙার পরও রেডমি ৯ নিয়ে আমাদের লক্ষ্য বাজেট সেগমেন্টের জন্য আমাদের যে উদ্ভাবনী প্রযুক্তি, তা আরও ডেমোক্রেটাইজ করা। এ ফোনটি সুলভ মূল্যে প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে সর্বোত্তম পারফরম্যান্স নিশ্চিত করে, যা গ্রাহকদের দেবে এক অনন্য অভিজ্ঞতা।