দর্শকদের হুমকি দিলেন সালমান খান

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: 

Manual8 Ad Code

এমনিতেই দর্শক টানতে না পেরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সালমান খানের প্রতীক্ষিত সিনেমা ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্ডেড ভাই’। এর ওপর সিনেমা লিক হয়ে যাওয়া এবং টিকেট না কেটে পাইরেসি সাইট থেকে নামিয়ে দর্শকদের সিনেমা দেখার কারণে যারপরনাই ক্ষুব্ধ বলিউডের ‘ভাইজান’। কাঙ্ক্ষিত সিনেমাটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়লেও আশাহত হয়েছেন। দর্শক-সমালোচকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি ‘রাধে’। প্রভু দেবা পরিচালিত সিনেমাটি ঘিরে এতো এতো আলোচনা আর প্রতীক্ষার পর দেখা গেল, দর্শকরা অধিকাংশই হতাশ। তার ফল গিয়ে পড়লো আইএমডিবি র‌্যাংকিংয়ে। সিনেমাটি লজ্জাজনকভাবে মাত্র ২ দশমিক ০ পয়েন্ট পেয়েছে র‌্যাংকিংয়ে। এর আগে সালমান খানের সিনেমাগুলোর মধ্যে সর্বনিম্ন স্কোর পেয়েছিল ‘রেস থ্রি’। সিনেমাটির আইএমডিবি স্কোর ছিল মাত্র ১ দশমিক ৯। এর পরেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিলো ‘রাধে’।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code