যে কারণে মক্কা ‘উম্মুল কুরা’

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

পবিত্র মক্কা নগরী ইসলাম ধর্মের প্রধানতম পবিত্র স্থান। বিশ্বের সকল মুসলমান মক্কার কাবা শরিফের দিকে মুখ করেই দৈনিক অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তা ছাড়া সমগ্র আরব উপদ্বীপেরও অন্যতম শহর হিসেবে মক্কাকে বিবেচনা করা হয়। মুসলিম জাতির নিকট এটিই পৃথিবীর পবিত্রতম ভূখণ্ড। ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) এই ভূখণ্ড থেকেই ইসলামের বাণী প্রচারের সূচনা করেন। মহানবী (সা.)-এর আগেও এই ভূমি হযরত ইবরাহিম এবং তাঁর পুত্র নবী ইসমাইল (আ.)-এর পদধূলিতে ধন্য হয়। মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনে মক্কা নগরীকে একাধিক নামে অবহিত করা হয়েছে। সেগুলোর মধ্যে ‘উম্মুল কুরা’ বা ‘জনপদের মা’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

Manual4 Ad Code

মক্কাকে ‘উম্মুল কুরা’ নামে নামকরণের কারণ?

Manual5 Ad Code

পবিত্র কোরআনে মহান আল্লাহ মক্কাকে ‘উম্মুল কুরা’ আখ্যায়িত করে মহানবী (সা.)-কে সম্মোধন করে বলেছেন, ‘‘এ কোরআন এমন গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি পূর্ববর্তী কিতাবের সত্যতা প্রমাণকারী হিসেবে এবং যাতে আপনি ‘উম্মুল কুরা’ বা মক্কাবাসী ও পার্শ্ববর্তীদের ভয় প্রদর্শণ করেন। যারা পরকালে বিশ্বাস স্থাপন করে তারা এর প্রতিও বিশ্বাস স্থাপন করে এবং তারা স্বীয় নামাজ সংরক্ষণ করে।’’ (সুরা আনআম, আয়াত: ৯২)

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code