হামাসের হামলায় ইসরাইলের ৩৬৮ মিলিয়ন ডলারের ক্ষতি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

গাজা ও জেরুজালেমে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলার জবাবে হামাসের পাল্টা রকেট হামলায় ইহুদিবাদী দেশটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

Manual2 Ad Code

ইসরাইলি ম্যানুফেকচারারস অ্যাসোসিয়েশন সোমবার এক বিবৃতিতে বলেছে— ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকারীদের অপারেশন আল-কুদস্ নামে ১১ দিনের যে অভিযান চালানো হয়, তাতে  ১.২ বিলিয়ন শেকেল (ইসরাইলি মুদ্রা) বা ৩৬৮ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।

গাজা থেকে বৃষ্টির মতো ছোড়া রকেট হামলার ভয়ে এ সময় ইসরাইলের দেড় হাজার প্রতিষ্ঠানের চার লক্ষাধিক কর্মী বাড়ি থেকেই বের হননি।

Manual8 Ad Code

হামাসের হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসরাইলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানগুলো।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code