দুই গণমাধ্যম কর্মীকে বর্ণীল সংবর্ধনা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

তারা দু’জনই গণমাধ্যম কর্মী। একজন অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ ও আরেক জন কয়ছর রশীদ। এই দুই ব্যক্তিত্ব একের ভিতরে বহু কিছু। তারা যেমন গণমাধ্যম তেমনি ক্রীড়াঙ্গণ ও কুলাউড়ার রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ। সিপার উদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশ ছাত্র  লীগের কুলাউড়া উপজেলা আহ্বায়ক। কয়ছর রশীদও ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কুলাউড়ার শীর্ষ পর্যায়ের নেতা।  কুড়াউড়ার সাবেক ও বর্তমান দুই এমপির একসময়ের দুই মুখপাত্র ছিলেন এ দুজন।  রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গণেও তারা বেশ পরিচিত। কারণ কুলাউড়ার ক্রিকেটারদের সংগঠন সিপিএ এর সাবেক সভাপতি ছিলেন সিপার উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক ছিলেন কয়ছর রশীদ।

Manual6 Ad Code

সিপার উদ্দিন আহমেদ সিপিএ সভাপতি থেকে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কুলাউড়ার বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক প্রকাশনা কুলাউড়া সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হয়ে এখন কুলাউড়া পৌরসভার মেয়র তথা নগর পিতার পদে অধিষ্ঠিত । কয়ছর রশীদ কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক মানব ঠিকানা পত্রিকার বার্তা সম্পাদক এর পাশাপাশি মানব জমিনের শ্রেষ্ট উপজেলা প্রতিনিধি হওয়ার পর ঢাকায় মানব জমিনের ডেস্ক এ কিছু দিনের জন্য ডেকে নিয়ে যান মানব জমিন পত্রিকার সম্পাদক মতিউর ররহমান। সেখানে কদিন কাজ করার পর জীবন জীবিকার টানে পাড়ি জমিয়ে ছিলেন যুক্তরাষ্ট্রে।
কুলাউড়ার জনপ্রিয় দুই ব্যক্তিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিট।

Manual2 Ad Code

সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ মেয়র নির্বাচিত হওয়ায় এবং সাপ্তাহিক মানব ঠিকানার প্রাক্তন বার্তা সম্পাদক কয়ছর রশীদ স্বদেশ প্রত্যাবর্তন করায় মঙ্গলবার রাতে কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপনের সঞ্চালনায়  কুলাউড়ার অত্যাধুনিক পার্টি হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক শাকির আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, মো. মানজুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ, নির্বাহী সদস্য কল্যাণ প্রসূন চম্পু, বিশ্বজিৎ দাস, শহীদুল ইসলাম তনয়, আলাউদ্দিন কবির, মিন্টু দেশোয়ারা, সহ-সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, একেএম জাবের, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, অর্থ সম্পাদক সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, দপ্তর সম্পাদক সুমন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমএ কাইয়ুম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আহমদ ইমন, সাধারণ সদস্য হাবিবুর রহমান সুজন, আশরাফুল ইসলাম জুয়েল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ এর স্টাফ রিপোর্টার তৌসিফ চৌধুরী, শাকিল সিদ্দিকী খালেদ, আকাশ আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

অনুষ্ঠানের শুরুতে দুই অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন সাংবাদিক সমিতির নেতৃবৃন্দরা। একই সময় কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের জন্মদিন কেক কেটে উদযাপন করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দরা।

Manual5 Ad Code

সংবর্ধিত অতিথিরা কুলাউড়ার গণমাধ্যমকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।– সংবাদ বিজ্ঞপ্তি 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code