বন্যায় স্বাস্থ্য সমস্যা মোকাবিলায়

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual1 Ad Code

ইয়াসের প্রভাবে দেশের উপকূলীয় বিভিন্ন জেলায় সাগর ও নদীর পানি বেড়ে অনেক জায়গার বাঁধ ভেঙে বন্যা দেখা দিয়েছে। অনেক এলাকায় বাড়িঘর পানির নিচে ডুবে যাচ্ছে। বহু মানুষ আশ্রয় নিয়েছেন নিরাপদ আশ্রয় কেন্দ্রে। এমন অবস্থায় থাকা-খাওয়ার নিশ্চয়তাই জুটছে না অনেকের।   বন্যার সময় নানা প্রতিকূলতার সঙ্গে দেখা দেয় বিভিন্ন রোগও। এসব রোগ থেকে বাঁচতে শুরুতেই সতর্কতা প্রয়োজন। বন্যায় বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দেয়। বন্যার পানিতে থাকা নানা ধরনের রোগ-জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, আমাশয় ও হেপাটাইটিসের মতো অসুখ হয়ে থাকে। টিউবওয়েলের পানি নিরাপদ। কিন্তু যদি টিউবওয়েলও তলিয়ে যায়, তবে অবশ্যই ফুটিয়ে বা ফিটকিরি দিয়ে পানি বিশুদ্ধ করে পান করতে হবে। পানি বিশুদ্ধ করার ট্যাবলেটও ব্যবহার করা বন্যায় চর্মরোগ হতে পারে। যতটা সম্ভব শরীর শুকনো রাখতে হবে। একই গামছা বা তোয়ালে অনেকজন ব্যবহার করবেন না। হাত-মুখ ধোয়া ও গোসলের সময় পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। সৌন্দর্য সাবানের পরিবর্তে অ্যান্টিসেপটিক সমৃদ্ধ সাবান ব্যবহার করুন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code