বাংলাদেশসহ ২৬ দেশের নাগরিক পাকিস্তানে ঢুকতে পারবেন না

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

হামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ২৬ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। গতকাল শনিবার দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) এই নিষেধাজ্ঞা দিয়েছে। খবর প্রকাশ করেছে দ্য ডন ও বিজনেস স্ট্যান্ডার্ড।

পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য সেবা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, করোনা মোকাবিলায় বিভিন্ন দেশকে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের করোনা টেস্ট না করলেও হবে।

Manual8 Ad Code

‘বি’ ক্যাটাগরির দেশগুলো থেকে আসা ভ্রমণকারীদের যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে অবশ্যই কোভিড-১৯ পিসিআর নেগেটিভ টেস্টের সার্টিফিকেট লাগবে। আর ‘সি’ ক্যাটাগরিতে থাকা দেশ থেকে কেউ পাকিস্তানে ঢুকতে পারবেন না। তবে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের নির্দেশনা মেনে নির্দিষ্ট কিছু মানুষ আসতে পারবে।

Manual1 Ad Code

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, ইরান, ভুটান, ফিলিপাইন, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, ইন্দোনেশিয়া, কোস্টারিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, নামিবিয়া, ইরাক, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ে, পেরু, ত্রিনিদাদ, টোবাগো ও উরুগুয়ে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code