আইএলও পরিচালনা পর্ষদের সদস্য পদে নির্বাচিত বাংলাদেশ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ ২০২১-২০২৪ সালের মেয়াদে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর পরিচালনা পর্ষদের উপ-সদস্য পুনঃনির্বাচিত হয়েছে। সোমবার (১৪ জুন) জেনেভাতে আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ১০৯তম অধিবেশন চলাকালে এই ভার্চুয়াল নির্বাচন অনুষ্ঠিত হয়। জেনেভার বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বাংলাদেশ আইএলও এর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে সর্বোচ্চ ২১০টি ভোট পেয়ে নির্বাচিত হয়। প্রার্থিতা ঘোষণার পর থেকেই জেনেভার বাংলাদেশ মিশন বাংলাদেশের প্রার্থিতার পক্ষে অন্যান্য আইএলও সদস্য রাষ্ট্রের সমর্থন পেতে জোর নির্বাচনী প্রচারণা চালায়।

Manual5 Ad Code

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এই ভার্চুয়াল নির্বাচন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এসময় অন্যান্যের মধ্যে শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোঃ মোস্তাফিজুর রহমান ভার্চুয়ালি যোগ দেন। আইএলও এর পরিচালনা পর্ষদে এটি বাংলাদেশের পক্ষে টানা তৃতীয় জয়। এর আগে বাংলাদেশ ২০১৪-২০১৭ এবং ২০১৭-২০২১ মেয়াদে আইএলও এর পরিচালনা পর্ষদের উপ-সদস্য হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code