রেকর্ড রান করে মোহামেডানকে আবাহনীর চ্যালেঞ্জ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

প্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ব্যাট হাতে দারুণ শুরু করেছিল আবাহনী। লিটন দাস শুরুতে ফিরে গেলেও মুনিম শাহরিয়ার-নাজমুল হোসেন এগিয়ে নিচ্ছিলেন সাবলীলভাবে। এরপর মুশফিকুর রহিমের দারুণ ইনিংসে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড ১৯৩ রান করে আবাহনী।

Manual4 Ad Code

রোববার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় লড়াইয়ে নামে দুই দল। টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান করে মুশফিকের দল। ৩২ বলে ৮ চার ও ১ ছয়ে সর্বোচ্চ ৫৭ রান করে অপরাজিত ছিলেন মুশফিক।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

এর আগে সর্বোচ্চ ১৮৩ রান করেছিল আবাহনী। একবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও আরেকবার শাইনপুকুরের বিপক্ষে এই রান করে দলটি। এবার নিজেদের রেকর্ড নিজেরাই ছাড়িয়ে গেলো।

Manual3 Ad Code

দ্রুত রান তোলার চেষ্টা করেছিলেন মোসাদ্দেক হোসেন ও আফিফ হোসেন ধ্রুব। মোসাদ্দেক ১১ বলে ২৪ ও আফিফ ১৫ বলে ২৩ রান করেন। এর আগে নাঈম শেখ ১৮ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code