ইতালির মনফালকনে যুবলীগের সদস্য ফরম সংগ্রহ শুরু 

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code
ইতালি প্রতিনিধি :: 
বহির্বিশ্বে মানবিক আওয়ামী যুবলীগকে শক্তিশালী করার লক্ষ্যে  বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশ ক্রমে,আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ও উপ আন্তর্জাতিক বিষয়কসম্পাদক  এর উদ্যোগে ইতালি আওয়ামী যুবলীগের তত্ত্বাবধানে মনফালকনে, গরিঝিয়া শাখার আওয়ামীযুবলীগ গঠন লক্ষে, ২০ শে জুন ২০২১ রোজ রবিবার সন্ধ্যায়, আনন্দঘন পরিবেশে মনফালকনে গরিঝিয়ার আওয়ামী যুবলীগের সদস্য ফরম সহ সিভি সংগ্রহ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সদস্য সংগ্রহের সাব কমিটির অন্যতম সদস্য মজনু দেওয়ান সাংগঠনিক সম্পাদক আওয়ামী যুবলীগ ইতালি, মোঃ জাহাঙ্গীর আলম সোহাগ, কেন্দ্রীয় নেতা ও সাবেক আইন বিষয়ক সম্পাদক আওয়ামী যুবলীগ ইতালি। খন্দকার তোফাজ্জল হোসেন তপন, সহ সভাপতি আওয়ামীলীগ মনফালকনে গরিঝিয়া শাখা, সারোয়ার কাউসার সবুজ, আওয়ামীলীগ নেতা মনফালকনে, গোলাম কিবরিয়া দপ্তর সম্পাদক মনফালকনে, মোঃ সাইদুর ধর্ম বিষয়ক সম্পাদক মনফালকনে, নরুল হক আওয়ামীলীগ নেতা মনফালকনে, আরিফ হোসেন, আওয়ামীলীগ নেতা মনফালকনে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code