কালীগঞ্জ পৌর মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার নব নির্বাচিত পৌর মেয়র এস.এম রবীন হোসেন ও কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (১৯ জুন) দুপুরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী কর্তৃক আয়োজিত পৌর মিলনায়তনে অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দায়িত্ব করেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। পৌরসভার সচিব মোহাম্মদ মিলন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।

Manual3 Ad Code

এ সময় আওয়ামী লীগ নেতা এইচ.এম আবুবকর চৌধূরী, এ্যাড. আশরাফী মেহেদী হাসান, শফিউল কাদের নান্নু, মাজেদুল ইসলাম সেলিম, পৌরসভার সহকারী প্রকৌশলী হুময়িুন কবির, প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এর আগে নব নির্বাচিত পৌর মেয়র অনুষ্ঠানের প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপিকে ফুল দিয়ে বরণ করেন এবং ক্রেস্ট উপহার দেন। এছাড়া মেয়র ও কাউন্সিলরদেরকে ফুল দিয়ে বরণ করে নেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code