লকডাউনের প্রথম দিনে গোলাপগঞ্জে ৩০ হাজার টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

Manual7 Ad Code

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সারা দেশের মতো গোলাপগঞ্জ উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। তাই উপজেলা জুড়ে অনেকটা ফাঁকা অবস্থা দেখা গেছে। সেই সাথে প্রশাসনের সক্রিয় তৎপরতা লক্ষ্য করা গেছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসিয়ে নজরদারি জোরদার করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় ২৩টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম কবীর বলেন, লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে তাদের জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, আমরা মাঠে তৎপর আছি। আমাদের সাথে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, রেপিড একশন ব্যাটালিয়ানসহ কর্তৃপক্ষ সহযোগিতা করছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code