যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে মডার্নার টিকা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার  ২৫ লাখ করোনার টিকা দেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে বিশেষ বিমানে ১২ লাখ এবং শনিবার সকাল পৌনে ৯টায় এসব  টিকা  বিশেষ বিমানে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে শুক্রবার  দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ৭ মিনিটে ভ্যাকসিন ও যাত্রীবাহী ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়।

Manual3 Ad Code

টিকা গ্রহণের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। 

গণটিকাদান কর্মসূচি পরিকল্পিতভাবে চালাতে না পারার প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা জোরেশোরে শুরুর পরও কাঙ্ক্ষিত টিকা না পাওয়ায় তা ধরে রাখতে পারিনি। আশা করছি টিকার আর কোনো অভাব হবে না। আমরা বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে পাচ্ছি, আগামীতে আরও পাব। ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা আসবে, যা ৫ কোটি মানুষকে দেওয়া যাবে।’

Manual7 Ad Code

এদিকে আজ চীনের সিনোফার্ম থেকে কেনা ১১ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় এসে পৌঁছায়। এদিন রাত ১২টা ৩৪ মিনিটে সিনোফার্মের টিকা বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শনিবার সকালে আরেকটি ফ্লাইটে আরও দশ লাখ ডোজ টিকা আসবে।

Manual8 Ad Code

গত ২২ জুন হোয়াইট হাউস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আট দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে। কোভ্যাক্সের মাধ্যমে বরাদ্দ হওয়া টিকা থেকে বাংলাদেশের জন্য মডার্নার তৈরি ২৫ লাখ টিকা পাঠালো যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে মডার্নার টিকাগত ২২ জুন হোয়াইট হাউস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আট দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে। কোভ্যাক্সের মাধ্যমে বরাদ্দ হওয়া টিকা থেকে বাংলাদেশের জন্য মডার্নার তৈরি ২৫ লাখ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ১২ লাখ টিকা দেশে পৌঁছাল।

এদিকে চীনের সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজের প্রথম চালানটি আজ রাতেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গণমাধ্যমকে জানান, সিনোফার্মের তৈরি ২০ লাখ টিকা নিয়ে বাংলাদেশ বিমানের দুটি কার্গো ফ্লাইট বেইজিংয়ের স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code