মানবতার কল্যাণে লন্ডনে ৩৬০০ ফুট উচ্চতার চ্যালঞ্জ জয় করলেন সিলেটের ২৫জন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেটের বালাগঞ্জ থানাধীন দেওয়ানবাজার ইউপি’র শিওরখাল গ্রামের সামাজসেবক ও মানবাধিকার কর্মী  রেজোয়ান আলী কয়েছ, স্ব-পরিবারে বসবাস করেন লন্ডনে, কিন্তু বিলেতে থেকেও কখনো ভুলতে পারেননি মাতৃভূমি বাংলাদেশকে, দেশের মানুষকে।

মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে সুনামগঞ্জে একটি মানবিক হাসপাতাল অবিরত রাখার সহযোগিতায় ও পল্লী অঞ্চলের অসহায় গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবার সহযোগিতায়। রেজওয়ান আলী কয়েছ সহ রোরাল ডেভেলপমেন্ট (RDF) এর কর্মী তালহা চৌধুরী সহ ২৫ জনের দল লন্ডনে ৩৬০০ ফুট উচ্চতার চ্যালঞ্জ জয় করেছেন।

Manual7 Ad Code

শনিবার (০২ জুলাই ২০২১) ইংলেন্ডের দ্বিতীয় উঁচু পাহাড় mount snowdon প্রায় ৩৬০০ ফুট উচ্চতা পায়ে হেটে উপরে উঠেন, আবার হেটে হেটে নিচে নেমে চ্যালেঞ্জটি জয় করেছেন।

 

Manual3 Ad Code

তালহা চৌধুরী একজন সাবেক সাইন্টিস্ট, তিনি সিলেটের জগন্নাথপুর উপজেলার পাটলী চান্দপুর গ্রামে কৃতিসন্তান। তিনি সবসময় অসহায় দরিদ্র মানুষের সেবা দিতে এভাবেই UK এর সর্বোচ্চ উচ্চ পাহাড় (Ben Nevis) প্রায় ৪০০০ ফিট উচ্চতা সহ আরও অনেক চেলেঞ্জ জয় করেছেন।  RDF Maternity Hospital সহ আরো অন্যান্য সংস্থা টিকিয়ে রাখতে অবিরাম সাহায্যের হাত বাড়িয়ে যাচ্ছেন।

সমাজকর্মী রেজোয়ান আলী কয়েছ বলেন, আমি মানবতার সেবায় সেই সাহায্যে অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

Manual8 Ad Code

কয়েছ আরো বলেন, এধরণের একটি মানবিক হাসপাতাল চালিয়ে যাওয়ার জন্য, চেলেঞ্জ জয়ের সম্পূর্ণ  টাকা সুনামগঞ্জের সেই হাসপাতালে ব্যয় করা হবে। যাহাতে দুস্ত ও অসহায় রোগীদের বিশেষ করে গর্ভকালীন সময়ে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

চেলেঞ্জটিতে রেজওয়ান আলী কয়েছের সাথে ছিলেন-  রফি মিয়া, মোহাম্মদ আলী, ইকবাল হছেইন, সাহেদ মিয়া (লুতফুর) নজরুল ইসলাম, মোহাম্মদ ইকবাল হুসেইন, রায়হান উদ্দিন, জাকির মিয়া, মোহাম্মদ হামজা, সাফওয়ান, নিয়াজ, আবু ইব্রাহিম ও অন্যান্যরা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code