বিশ্বে করোনায় মারা যাচ্ছে মিনিটে ৭ জন, ক্ষুধায় ১১ জন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual8 Ad Code

বিশ্বে প্রতি মিনিটে ক্ষুধার কারণে ১১ জনের মৃত্যু হচ্ছে বলে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদনে জাননো হয়, বিশ্বব্যাপী দুর্ভিক্ষের মতো পরিস্থিতি গত বছরের তুলনায় ছয় গুণ বেড়েছে।

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারিতে বিশ্বে প্রতি মিনিটে মারা যাচ্ছে ৭ জন মানুষ। একই সঙ্গে সহিংসতা ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে অক্সফাম। বিশ্বজুড়ে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ার ক্ষেত্রে করোনার কারণে সৃষ্ট মহামারি প্রভাব বিস্তার করছে বলে দাবি করছে অক্সফাম।

Manual6 Ad Code

অক্সফামের মতে, বিশ্বে বর্তমানে ১৫৫ মিলিয়ন মানুষ খাদ্য সংকটের মধ্যদিয়ে দিন পার করছে। তাদের মধ্যে দুই-তৃতীয়াংশ মানুষ দেশের সামারিক সংঘাতের কারণে অনাহারে দিন কাটাচ্ছে। ইয়েমেন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, আফগানিস্তান, দক্ষিণ সুদান, ভেনেজুয়েলায় ও সিরিয়ায় মহামারির আগে থেকেই খাদ্যসংকট ছিল বলে জানিয়েছে অক্সফাম।

Manual5 Ad Code

তবে করোনার কারণে সেখানকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। করোনার কারণে বিভিন্ন দেশে বেকারত্বের সমস্যা বেড়েছে বলে জানিয়েছে অক্সফাম। মহামারির কারণে বিশ্বে খাদ্য উৎপাদনও ব্যহত হয়েছে। ফলে বেড়েছে খাদ্য সংকট। মহামারির কারণে খাদ্যের দাম ৪০ শতাংশ বেড়েছে, যা ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code