ফ্লোরিডায় ভবন ধসে মৃত্যু বেড়ে ৮৬

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Manual3 Ad Code

শনিবার রাতভর উদ্ধার অভিযান চালিয়ে আরও আটটি মৃতদেহ উদ্ধার করার পর এখন পর্যন্ত নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। খবর সিএনএন’র।

Manual6 Ad Code

দমকল বাহিনী ও উদ্ধারকারী দলের একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেছেন, উদ্ধারকারী ও তল্লাশি দলগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে এখনও কাজ চালিয়ে যাচ্ছেন। গত শুক্রবার ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

এর আগে মিয়ামি-ডাডের মেয়র ড্যানিয়েল লেভিন কাভা জানিয়েছিলেন, ভবনধসের মুহূর্তে বহুতল ওই ভবনটিতে আসলে কতো মানুষের বসবাস ছিল সেটি পরিষ্কার নয়।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির সার্ফসাইডের ভবনধসের ব্যাপারে আগেই সতর্ক করেছিলেন প্রকৌশলীরা। এই ভবনের মূল নকশায় ত্রুটি ছিল।

এর পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে প্রকৌশলীরা সতর্ক করে বলেছিলেন, এই ত্রুটির কারণে ভবনের বড় ধরনের ক্ষতি হতে পারে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code