রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র-জার্মানি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জার্মানি ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিদায়ী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকের পর বাইডেন এই মন্তব্য করেন বাইডেন।

Manual1 Ad Code

প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, রাশিয়া-জার্মানি গ্যাস পাইপলাইনের বিষয়ে উদ্বিগ্ন তিনি। তবে তারা এটাও একমত হয়েছেন যে, জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ মস্কোকে তারা দেবেন না। খবর বিবিসির।

এছাড়া চীনের ‘গণতন্ত্র-বিরোধী কর্মকাণ্ডের’ বিষয়েও জার্মানি ও যুক্তরাষ্ট্র বিরোধিতা করেছে বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট।

Manual4 Ad Code

তবে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নিয়ে জো বাইডেন ও অ্যাঙ্গেলা মেরকেলের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

বাইডেন বলেন, ইউক্রেনের জ্বালানি নিরাপত্তা দুর্বল করা হলে কি কার্যকর ব্যবস্থা নেওয়া যেতে পারে তা যুক্তরাষ্ট্র ও জার্মানি পর্যবেক্ষণ করবে।

যুক্তরাষ্ট্র ও জার্মানির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে হোয়াইট হাউসে বৈঠকের পর বিকেলে মেরকেল বলেন, ‘এই প্রকল্পটির কারণে কী কী ঘটতে পারে তা নিয়ে আমরা বিভিন্ন ধরনের মূল্যায়ন করেছি। তবে আমি স্পষ্ট করে বলতে চাই- আগের মতো প্রাকৃতিক গ্যাসের জন্য ইউক্রেনকে একটি ট্রানজিট দেশ হিসাবে ব্যবহার করতে হবে।’

Manual4 Ad Code

উল্লেখ্য, ১১ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপলাইন সমাপ্তির কাছাকাছি রয়েছে। এই পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে দ্বিগুণ পরিমাণ গ্যাস আমদানি করতে পারবে জার্মানি। তবে এর কারণে ট্রানজিট ফি থেকে বঞ্চিত হবে ইউক্রেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code