বাংলাদেশের বন্ধু সাইমন ড্রিং-এর মৃত্যুতে যুক্তরাজ্য নির্মূল কমিটির শোক প্রকাশ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

সালেহ আহমদ ( লন্ডন ) যুক্তরাজ্য থেকে:

Manual8 Ad Code

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের আত্মদানের প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিবেককে নাড়িয়ে দেওয়া ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

Manual1 Ad Code

যুক্তরাজ্য নির্মূল কমিটি সভাপতি সৈয়দ এনামুল ইসলাম ও সাধারন সম্পাদক রুবি হক এক যৌথ বিবৃতিতে বলেছেন, সাইমন ড্রিং বাংলাদেশে ১৯৭১ সালে গণহত্যার প্রত্যক্ষদর্শী প্রথম বিদেশী সাংবাদিক, যিনি নিজের জীবন বিপন্ন করে সরেজমিন প্রতিবেদন তৈরি করেন এবং পাকিস্তানি বাহিনীর লোমহর্ষক নির্যাতন ও গণহত্যার কথা সারা বিশ্বকে জানিয়ে দেন।

মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সায়মন ড্রিং বাংলাদেশের জন্মলগ্নে যে অবদান রেখেছেন, তা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

তারা আরো বলেন, সাইমন ড্রিং বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতা আধুনিকতার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন।তাঁরা বলেন সাইমন ড্রিং একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির আন্দোলনের সমর্থক ছিলেন।

Manual8 Ad Code

তিনি গত মার্চ মাসে যুক্তরাজ্য নির্মুল কমিটি আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অসুস্থতার জন্য উপস্থিত থাকতে না পেরে লিখিত ও রেকর্ডেড বক্তব্য পাঠান যা ছিল তাঁর সর্বশেষ পাবলিক বক্তৃতা।

যুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই গুনী মানুষের মৃত্যুতে শোকাহত।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code