টিকা গ্রহণ ছাড়া অফিসে আসায় সিএনএন-এর ৩ কর্মীকে বহিষ্কার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

নির্দেশ অমান্য করে করোনার টিকা গ্রহণ না করে অফিসে আসায় মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন-এর ৩ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। সিএনএন-এর প্রেসিডেন্ট জেফ জাকারের স্বাক্ষরিত একটি চিঠিতে ওই তিন কর্মীকে বহিষ্কারের কথা জানাও হয়।

Manual4 Ad Code

এ নিয়ে সিএনএন-এর প্রেসিডেন্ট জাকার ওই চিঠিতে বলেন, আমি আবারও পরিষ্কার করতে চাই আমরা টিকা নিয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। সংবাদমাধ্যমটির পক্ষ থেকে করোনা টিকা নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করা হয়েছিল আগেই।

Manual2 Ad Code

জেফ জাকার জানিয়েছেন, তাদের নিউজ বিষয়ক স্টাফদের মধ্যে এক-তৃতীয়াংশের বেশি কাজে ফিরেছেন। তিনি বলেন, ‘‘গত সপ্তাহে আমরা জানতে পারি ওই তিন কর্মী টিকা না নিয়ে নির্দেশ অমান্য করে অফিসে এসেছেন। তাদের বরখাস্ত করা হয়েছে।’’

 

Manual4 Ad Code

জুকেরের ওই বার্তা টুইটারে পোস্ট করেছেন সিএনএন-এর সিনিয়র মিডিয়া রিপোর্টার অলিভার ডার্সি। সেই সঙ্গে তিনি অন্য একটি নির্দেশিকার প্রসঙ্গ উল্লেখ করে লেখেন, ‘জুকের কর্মীদের জানিয়েছেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে কর্মীদের অফিসে কাজ শুরুর পূর্বঘোষিত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। আজকের পাওয়া তথ্যের ভিত্তিতে আমাদের লক্ষ্য, অক্টোবরের মাঝামাঝি থেকে অফিস শুরু করা। এটা সহজ সিদ্ধান্ত নয়। আমাদের অনেক কিছু বিবেচনার মধ্যে রাখতে হয়েছে’।

Manual7 Ad Code

এদিকে সিএনএন জানিয়েছে, করোনা মহামারির মধ্যে অফিসে প্রবেশের জন্য টিকা গ্রহণের প্রমাণপত্র থাকার বিষয়টি আনুষ্ঠানিক বা বাধ্যতামূলক করা হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code