উত্তর মেসিডোনিয়ার হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপসে এক টুইট বার্তায় বলেন, এখন পর্যন্ত আগুনে দশজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, কিন্তু এই সংখ্যা বাড়তে পারে। এটা খুবই দুঃখজনক দিন।

Manual6 Ad Code

স্থানীয় গণমাধ্যম প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের পশ্চিম অংশের একটি হাসপাতালে বড় ধরনের আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসছেন। কয়েক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার সময় হাসপাতালে কতজন রোগী ছিলেন তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।

Manual4 Ad Code

আগস্টের মাঝামাঝি থেকে উত্তর মেসিডোনিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে সরকার ক্যাফে এবং রেস্তোরাঁগুলোতে স্বাস্থ্য পাসের মতো কঠোর সামাজিক ব্যবস্থা চালু করেছে।

Manual3 Ad Code

২০ লাখ জনসংখ্যার দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, এ সময় মারা গেছেন ২৪ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code