১০ উপজেলা-পৌরসভা নির্বাচনে যারা আওয়ামী লীগের প্রার্থী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
নিউজ ডেস্কঃ নয়টি উপজেলা ও একটি পৌরসভায় উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাট জেলার কচুয়া উপজেলা পরিষদে নাজমা সরোয়ার, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা পরিষদে মো. সামসুল ইসলাম ভূঁইয়া, নরসিংদী জেলার সদর উপজেলা পরিষদে আফতাব উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা পরিষদে মো. রকিবুল হাসান শিবলী, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা পরিষদে মো. রাব্বানী জব্বার, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভানু লাল রায়, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা পরিষদে নাছরিন জাহান চৌধুরী, ফেনী জেলার সদর উপজেলা পরিষদে শুসেন চন্দ্র শীলকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

এছাড়া পৌরসভা উপনির্বাচনে রাজশাহী বিভাগের রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভায় মো. অয়েজ উদ্দিন বিশ্বাস নৌকার প্রার্থী হচ্ছেন।

Manual8 Ad Code

আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩নং ওয়ার্ড কাউন্সিলর উপ-নির্বাচনে মো. জিয়াউল হককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code