স্পেনের সংগীতশিল্পী মারিয়া মেন্ডোলা মারা গেছেন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ স্পেনের পপসংগীতশিল্পী মারিয়া মেন্ডোলা ৬৯ বছর বয়সে শনিবার সকালে মারা গেছেন।

নিজ বাসভবনেই তিনি মারা গেছেন বলে শিল্পীর পরিবারের সদস্যরা জানিয়েছেন। খবর বিবিসির।

Manual3 Ad Code

মারিয়া মেন্ডোলার মৃত্যু খবর জানিয়ে তার ব্যান্ডের সহশিল্পী ক্রিস্টিনা সেভিলা ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।

এতে তিনি লিখেছেন— আমার প্রিয় মারিয়া, চমৎকার একজন শিল্পী সব বন্ধুকে ছেড়ে আজ চিরবিদায় নিয়েছেন।

Manual6 Ad Code

তার জন্য রইল আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, তার কাছ থেকেও আমি অনেক ভালোবাসা পেয়েছি।

Manual6 Ad Code

মারিয়া মেন্ডোলা প্রথমে একজন ফ্লেমিংগো নৃত্যশিল্পী ছিলেন। ১৯৭৭ সালে তিনি ম্যাট ম্যাটোস নামে আরেক গাইকাকে সঙ্গে নিয়ে তৈরি করেন বাক্কারা নামে একটি পপ গানের ব্যান্ড দল।

‘ইয়েস স্যার, আই ক্যান বুগি’ শিরোনামে তাদের গানের প্রথম অ্যালবামটি তুমুল জনপ্রিয়তা পায়।

যুক্তরাষ্ট্রসহ ইউরোপের ১০ দেশে তাদের এ পপ গান টপ চার্টে ছিল। সেই সময় তাদের এ গানের অ্যালবামের রেকর্ড এক কোটি ৬০ লাখ কপি বিক্রি হয়েছিল।   linkedin sharing button

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code