মরণোত্তর দেহদানের অঙ্গীকার কবীর সুমনের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual2 Ad Code

সঙ্গীতশিল্পী কবীর সুমন মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন । ভারতের গণদর্পণ নামে একটি সংস্থাকে দেহদানের অঙ্গীকার করেছেন তিনি। বুধবার সেই সংক্রান্ত নথিপত্রে সইও করে ফেলেছেন। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানা গেছে।

Manual4 Ad Code

জি-নিউজরে খবরে বলা হয়, মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি সামনে এনেছেন কবীর সুমন। তিনি লিখেছেন, ‘মরণোত্তর দেহদানের অঙ্গিকারপত্রে সই – গতকাল, ২২,০৯,২১ সন্ধে।’

জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে কয়েকদিন ভর্তি ছিলেন তিনি। এখন তিনি সুস্থ। সুযোগ পেলে গানচর্চায়ও মেতে উঠছেন গানওয়ালা। নতুন নতুন রাগ নিয়ে কাজ করছেন কবীর সুমন। এবার পূজায় মুক্তি পেতে পাচ্ছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। এই ছবিতে সংগীত পরিচালকের দায়িত্বে রয়েছেন কবীর সুমন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code