জামিন হয়নি শাহরুখপুত্র আরিয়ানের, কারাগারে পাঠালেন আদালত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

বিনোদন ডেস্কঃ  বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান জামিন পাননি। তবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) এক আইনজীবী দাবি করেছেন, আরিয়ানসহ আটক ১০ জনকে হেফাজতে রাখার আবেদন খারিজ করেছে আদালত। খবর আনন্দবাজার পত্রিকার।

Manual7 Ad Code

আদালত বলছে, এনসিবি তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের সুযোগ যথেষ্ট পেয়েছে। সেই কারণে আটক ১০ জনকে ১৪ দিনের কারা হেফাজতের আদেশ দেয়া হলো।

একই সঙ্গে আরিয়ানসহ আটক ১০ জনের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন শাহরুখ খানের আইনজীবী। সেই অন্তর্বর্তী জামিনের শুনানি হবে শুক্রবার সকাল ১১টায়।

Manual2 Ad Code

এনসিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (৭ অক্টোবর) পর্যন্ত আরিয়ানসহ আটক ১০ জনকে তারা জেরা করে। সে সময় আরিয়ান খান যথেষ্ট সহযোগিতা করেছে। সন্ধ্যা ছয়টার পর কোভিড রিপোর্ট ছাড়া কারাগারে প্রবেশাধিকার নেই। সেই কারণে আরিয়ানকে আপাতত এনসিবির হেফাজতে রাখার অনুরোধ করা হয়েছে।

Manual4 Ad Code

গত শনিবার মুম্বাই থেকে গোয়ামুখী একটি বিলাসবহুল জাহাজের ‘রেভ পার্টি’ থেকে মাদকসহ আটক করা হয় আরিয়ানসহ ১০ জনকে। দীর্ঘ ১৬ জিজ্ঞাসাবাদে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বলেন, অতীতে তিনি কখনো নেশা করেননি। ভবিষ্যতেও এমন কোনো কাজ করবেন না তিনি।

Manual5 Ad Code

তদন্ত করতে গিয়ে এনসিবির কর্মকর্তারা জানতে পারেন, বিগত চার বছরে মাদকের নেশায় জড়িয়েছেন আরিয়ান। এতে কিন্তু স্বস্তি পেলেন না আরিয়ান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code