৬৭ বছর পর এয়ার ইন্ডিয়া কিনল ভারতের টাটা গ্রুপ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ  ভারতের রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছে টাটা গ্রুপ। শুক্রবার (৮ অক্টোবর) প্রায় ১৮ হাজার কোটি টাকায় দেশটির রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থাটি কিনে নেয় তারা। খবর হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়ার।

শুক্রবার স্থানীয় সময় বিকাল চারটায় এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় সরকার এ খবর জানায়।

Manual6 Ad Code

নিলামে দ্বিতীয় স্থানে ছিলেন স্পাইসজেটের প্রধান অজয় সিং। তাদের দরপত্র ছিল প্রায় ১৫ হাজার ১০০ কোটি টাকা। কিন্তু টাটা গ্রুপ সংস্থাটি কিনে নেয়ার মাধ্যমে নতুন ডানায় ভর দিয়ে আকাশে ওড়া শুরু করল এয়ার ইন্ডিয়া।

গত কয়েক বছর ধরে দেনার দায়ে জর্জরিত রয়েছে এয়ার ইন্ডিয়া। উপায় হিসাবে তাই বিলগ্নিকরণেই আস্থা ছিল কেন্দ্রীয় সরকারের। তারা গত সপ্তাহের শুরুতে এয়ার ইন্ডিয়ার দরপত্র মূল্যায়ন শুরু করে।

Manual1 Ad Code

১৯৩২ সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়া কিনে নেয়। তখন এর নাম ছিল টাটা এয়ারলাইন্স। এরপর ১৯৫৩ সালে এয়ার ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়। ৬৭ বছর পর আবারও সেটি টাটাদের হাতেই ফিরে এল।

Manual8 Ad Code

ঋণগ্রস্ত এয়ার ইন্ডিয়ার মোট ১২৭টি উড়োজাহাজ রয়েছে। এয়ার ইন্ডিয়া বর্তমানে ৪২ টি আন্তর্জাতিক গন্তব্যে যায়। দেশে মোট ৪,৪০০টি অভ্যন্তরীণ এবং ১,৮০০টি আন্তর্জাতিক অবতরণ এবং পার্কিং স্লটের পাশাপাশি বিদেশি বিমানবন্দরে ৯০০ স্লটের নিয়ন্ত্রণ পাবে টাটা গোষ্ঠী।

এয়ার ইন্ডিয়ার কর্মীদের চাকরি একবছরের জন্য সুনিশ্চিত। তারপর যাদের যাদের রাখবে না টাটা গোষ্ঠী, তাদের ভলান্টারি রিটায়ারমেন্টের সুযোগ দেওয়া হবে। এছাড়াও সবাই পিএফ, গ্র্যাচুইটি ও মেডিকেলের সুযোগ পাবেন।

Manual3 Ad Code

ভারত সরকার এয়ার ইন্ডিয়ায় তার সম্পূর্ণ অংশীদারিত্ব বিক্রি করছে। ভারতের বেসামরিক বিমান পরিষেবা ক্ষেত্রে টাটা গ্রুপ নতুন নয়। এয়ারএশিয়া ইন্ডিয়াতে প্রায় ৮৪ শতাংশ এবং ভিস্তারায় ৫১ শতাংশ শেয়ার আছে টাটা গ্রুপের। ফলে এয়ার ইন্ডিয়া যে বেশ অভিজ্ঞ হাতেই যাচ্ছে, তা বলা যায়।

বিলগ্নিকরণ দপ্তরের সচিব বলেন, হস্তান্তরের পর মোট ৪৬ হাজার ২৬২ কোটি টাকার ঋণ থাকবে এয়ার ইন্ডিয়ার। এই ঋণ এয়ার ইন্ডিয়া অ্যাসেটস হোল্ডিং লিমিটেড (এআইএএইচএল)-এর নামে হবে। চলতি বছর আগস্টের শেষে মোট ঋণ ছিল ৬৫ হাজার ৫৬২ কোটি টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code