যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের নতুন অধ্যায় শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তালেবানের সিনিয়র নেতারা কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছেন। গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের যুক্তরাষ্ট্র-তালেবানের এটা প্রথম বৈঠক। আগামীকাল রোববারও আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Manual2 Ad Code

আল জাজিরার খবরে এই বৈঠককে ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের নতুন অধ্যায়’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বৈঠকের বিষয়ে তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সাংবাদিকদের বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে আফগানিস্তানে মানবিক সহায়তাসহ ২০২০ সালের দোহা চুক্তির বাস্তবায়ন ফোকাস করা হয়েছে। তালেবান সরকারের এই পররাষ্ট্রমন্ত্রী জানান, আফগানিস্তানের রিজার্ভ উত্তোলনে যুক্তরাষ্ট্রের আরোপকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তারা।

Manual1 Ad Code

বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, তালেবানকে স্বীকৃতি দেওয়া নিয়ে বৈঠক হয়নি, বরং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিদেশি নাগরিকদের নিরাপদে প্রস্থান, মানবাধিকার ও নারী অধিকার নিয়ে আলোচনা হয়েছে।

Manual7 Ad Code

কাতার থেকে আল জাজিরার সাংবাদিক নাতাসা ঘোনিম জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তালেবান, নিরাপত্তা ও অর্থনৈতিক প্রতিবন্ধকতার বিষয়ে ফোকাস করেছে। তবে এই বৈঠক থেকে বড় ধরনের কোনো ঘোষণা আসার সম্ভাবনা কম বলেও মন্তব্য করেন এই সাংবাদিক। কারণ হিসেবে তিনি বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের চাওয়া এবং তালেবানের চাওয়ার মধ্যে বেশ পার্থক্য দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র সব পক্ষকে নিয়ে সরকার গঠন করতে বললেও তালেবান সেটা করেনি। নারীদের প্রতি তালেবানের আচারণ নিয়েও যুক্তরাষ্ট্র অখুশি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code