স্ট্রোক ও হৃদরোগের কারণ কী? যা বলছেন বিশেষজ্ঞরা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

স্বাস্থ্য-পুষ্টি ডেস্কঃ 

 

মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে স্ট্রোক হতে পারে। হৃদযন্ত্রের রক্তনালীতে রক্ত জমাট বাঁধার ফলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক হতে পারে। পায়ের রক্তনালীতে রক্ত জমাট বাঁধার ফলে ডিপ ভেইন থ্রম্বোসিস বা DVT হতে পারে। বিশেষ করে যারা লম্বা সময়ে অসুস্থতা বা অপারেশনের কারণে শয্যাশায়ী থাকেন বা যাদের ক্যান্সার বা অন্য কোন উচ্চ ঝুকিপূর্ণ রোগ থাকে তাদের DVT হওয়ার আশংকা বেশি থাকে।

Manual3 Ad Code

থ্রম্বোসিস কী?

Manual5 Ad Code

থ্রম্বোসিস বলতে রক্তনালীতে অস্বাভাবিক রক্ত জমাট বাধাঁকে বোঝায়। শরীরে যেকোন কাঁটাছেড়ার পরে রক্ত জমাট বেধে রক্তপড়া বন্ধ হয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কোনো কারণে যদি অস্বাভাবিকভাবে রক্তনালীর ভেতরে রক্ত জমাট বেঁধে যায়, তাহলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাহত হয়। রক্ত প্রবাহিত না হওয়ার কারণে সেখানের কোষগুলোর মৃত্যু হতে পারে এবং আক্রান্ত অঙ্গের কার্যক্ষমতা পুরোপুরি বা আংশিক নষ্ট হয়ে যেতে পারে।

জমাট বাঁধা রক্তের অংশ রক্তের সাথে পরিবাহিত হয়ে ফুসফুসের রক্তনালীতে আটকে ফুসফুসের রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করে পালমোনারি এম্বোলিজম করতে পারে এবং মৃত্যুও ঘটাতে পারে। চলমান কোভিড প্যান্ডেমিকে মৃত্যুর বড় অংশের পেছনে এই পালমোনারি এম্বোলিজমকে কারণ মনে করা হয়ে থাকে।

বর্তমান বিশ্বে মৃত্যুর বড় কারণ স্ট্রোক ও হৃদরোগের পেছনেও থ্রম্বোসিস দায়ী। থ্রম্বোসিসজনিত রোগের ভয়াবহতা বিবেচনায় এ ব্যাপারে সকলের সচেতনতা কাম্য। জীবনযাত্রার পরিবর্তন এবং প্রযোজ্য ক্ষেত্রে ঔষধের মাধ্যমে থ্রম্বোসিস এর ঝুকি কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি থ্রম্বোসিস জনিত জরুরি রোগের ক্ষেত্রে দ্রুত জীবন রক্ষাকারী চিকিৎসা নিশ্চিত করার কোন বিকল্প নেই।

সারা বিশ্বের মত ১৩ অক্টোবর বাংলাদেশেও উদযাপিত হচ্ছে বিশ্ব থ্রম্বোসিস দিবস। রক্ত জমাট বাঁধা বা থ্রম্বোসিস জনিত রোগগুলো সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই এ দিবসটি পালন করা হয়ে থাকে। এ বছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে থ্রম্বোসিস বা রক্ত জমাট বাধার সমস্যার ব্যাপারে সজাগ থাকা।

বিশ্ব থ্রম্বোসিস দিবসকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সচেতনতামূলক র‌্যালির উদ্বোধন করেন। এ সময় প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দীন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম এবং হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহসহ হেমাটোলজী বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে থ্রম্বোসিসজনিত রোগসমূহ সম্পর্কে রোগী, রোগীর স্বজন, স্বাস্থ্য সেবা প্রদানকারী এবং সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা তৈরির ব্যাপারে  গুরুত্বারোপ করেন।

Manual5 Ad Code

চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিভাগের সমন্বয়ে বিশেষায়িত ক্লিনিকের মাধ্যমে থ্রম্বোসিস জনিত রোগের সুচিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহ আশাবাদ ব্যক্ত করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা কামনা করেন।

এ দিবস উপলক্ষে রাতে থ্রম্বোসিস বিষয়ক বৈজ্ঞানিক ওয়েবিনার এর আয়োজন করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code