হাতে কোরআন শরীফ লিখলেন জারিন তাসনিম দিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
নিউজ ডেস্কঃ  হাতে পবিত্র কোরআন শরীফ লিখলেন সাবেক ছাত্রলীগ নেত্রী ও বর্তমানে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য জারিন তাসনিম দিয়া।টানা দেড় বছরের প্রচেষ্টায় তিনি কোরআন শরীফের ৩০ পারাই হাতে লিখেছেন। তার ফেসবুক আইডিতে ছবিসহ একটি পোস্টে এ তথ্য জানান।
Manual5 Ad Code

আজ শনিবার (১৬ অক্টোবর) তার পোস্ট করা ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

‘ক্ষুদ্র জীবনে মানুষের অনেক শখ থাকে অসম্ভবকে সম্ভব করার। ছোটবেলা থেকে আমারও একটি বড় শখ ছিল পবিত্র কোরআন শরীফ (৩০ পারা) হাতে লিখবো। আর আজকে সেটি সম্ভবপর হয়েছে।

Manual5 Ad Code

বিগত দেড় বছরের প্রচেষ্টায় আজ আমি সার্থক। বিগত ২০২০ সালের এই করোনাকালীন সময়ে আমরা যখন সবাই ঘরবন্দী তখন থেকেই আমার এই উদ্যোগ শুরু হয়। লেখা শেখাটাই তখনই। আর আমি কোনো মাদ্রাসার শিক্ষার্থীও ছিলাম না।

ঐ যে বললাম ইচ্ছে থাকলে আর ধৈর্য থাকলে সবই সম্ভব হয়। আমার জীবনের সেরা অর্জন এই হাতে লেখা পবিত্র কোরআন শরীফ (৩০ পারা)। কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। লক্ষ লক্ষ শুকরিয়া মহান আল্লাহতালার দরবারে। তিনি চেয়েছেন বলেই আমার পক্ষে সম্পূর্ণ কোরআন শরীফ হাতে লেখা সম্ভব হয়েছে।

Manual6 Ad Code

আমি চাই আমার হাতে লেখা এই পবিত্র কোরআন শরীফের কিছু কপি করে সেটা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দিতে। সেটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। সকলে আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, জারিন তাসনিম দিয়ার বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়, তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code