শ্রমিকসংকটে মার্কিন কারখানাগুলো

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ  করোনার ধাক্কা কাটিয়ে মার্কিন অর্থনীতি যখন চাঙ্গা হওয়ার আশা করা হচ্ছে ঠিক তখনই দেশটির শিল্পকারখানাগুলোতে শ্রমিক সংকট বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। শ্রমিক সংকটে উত্পাদন কমে যাচ্ছে। ফেডারেল রিজার্ভের তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রের কারখানা উত্পাদন গেল সেপ্টেম্বর মাসে ১ দশমিক ৩ শতাংশ কমেছে। আগস্ট মাসেও প্রত্যাশা অনুযায়ী উত্পাদন হয়নি।

সংবাদ সংস্থা সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শিল্পকারখানার যে সক্ষমতা রয়েছে তার পুরোটা ব্যবহার করা যাচ্ছে না। কারখানাগুলো সক্ষমতার ৭৫ শতাংশ উত্পাদনে যেতে পেরেছে। এটি গত এপ্রিলের পর সবচেয়ে কম। তবে সেপ্টেম্বর মাসে শিল্পকারখানার তথ্য হতাশাজনক নয় বলে বিশ্লেষকরা মনে করেন। প্রত্যাশা অনুযায়ী

Manual2 Ad Code

উত্পাদন না হলেও অর্থনীতির গতি পুনরুদ্ধারের পথেই রয়েছে। তবে শিল্প উত্পাদন কমে গেলে এটি মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

Manual7 Ad Code

বিশ্লেষণে বলা হয়েছে, সম্প্রতি দেশটিতে হারিকেন আইডার প্রভাব শিল্প উত্পাদনে পড়েছে। বিশেষ করে কারখানা ও খনি শিল্পে। ফেডারেল রিজার্ভ বলছে, শিল্প উত্পাদন যেটুকু কম হয়েছে তার অর্ধেক হারিকেনের প্রভাবে। গত মাসে গাড়ির উত্পাদন কমেছে ব্যাপক হারে।

Manual1 Ad Code

যন্ত্রাংশ সরবরাহ কমে যাওয়ায় নতুন গাড়ি উত্পাদনের হার কমে গেছে। ফলে দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ওয়াশিংটন পোস্টের এক সংবাদে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বেকারের সংখ্যা ৮৪ লাখ। অন্যদিকে চাকরির বাজারে প্রতিষ্ঠানগুলো চাহিদা ১০ লাখেরও ওপরে।

বহু প্রতিষ্ঠান সার্কুলার দিয়েও পর্যাপ্ত কর্মী পাচ্ছে না। কর্মসংস্থান ও বেকারত্বের মধ্যে এখন বড় ধরনের বৈপরীত্য দেখা যাচ্ছে। গত আগস্ট মাসেও ২ লাখ ৩৫ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে দেশটিতে। করোনার আগে যে হারে কর্মসংস্থান তৈরি হতো, তার তুলনায় এই কর্মসংস্থান গড়ে ৫০ লাখ কম।

এর কারণ ব্যাখ্যা করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে স্কুলগুলো এখনো পুরোদমে চালু হয়নি। তাছাড়া শিশুদের জন্য ডে কেয়ার সেবা করোনার প্রভাব শুরুর পর প্রায় বন্ধ হয়ে যায়। সেগুলো বড় অংশ এখনো স্বাভাবিক হয়নি। ফলে পরিবারকে সময় দিতে গিয়ে অনেকেই স্বাভাবিক কর্মসংস্থানে ফিরতে পারেনি। দীর্ঘমেয়াদে লকডাউন এবং ঘরে বসে অফিসের কাজ করার প্রবণতাও স্বাভাবিক জীবনে ফিরতে সমস্যা তৈরি হচ্ছে। কারখানাগুলো শ্রমিক সংকটে প্রত্যাশা অনুযায়ী উত্পাদনে যেতে পারছে না।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code