টরোন্টোতে বাংলাদেশ কনসাল জেনারেলের বিদায় সংবর্ধনা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual7 Ad Code

উদীচী শিল্পীগোষ্ঠী অব কানাডা ১৭ অক্টোবর স্থানীয় ক্যানবাংলা স্টুডিওতে কনসাল জেনারেল অব বাংলাদেশ-টরোন্টো কানাডার নাইম উদ্দিন আহমেদের এক বিদায় সংবর্ধনার আয়োজন করে। বক্তারা আলোচনায় কনসাল জেনারেলের সাফল্যময় কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং উত্তরোত্তর তার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

 

Manual2 Ad Code

 

আলোচনায় অংশ নেন- উদীচী শিল্পীগোষ্ঠী অব কানাডার উপদেষ্টা সুশীতল চৌধুরী, শ্যামল ভট্টাচার্য, কসাল মানসুরীন খান চৌধুরী, কনসাল ও হেড অব চেন্সরি মনোয়ার মকাররম, উদীচী সহ-সভাপতি সুমন সাইয়েদ, সদস্য দীনা সাইয়েদ।

Manual3 Ad Code

নাইম উদ্দিন আহমেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও উদীচীর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। আলোচনাপর্ব শেষ করেন উদীচীর সভাপতি মামুনুর রশীদ। এরপর তার হাতে উদীচীর পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক একটি ক্রেস্ট উপহার দেন। কনসাল জেনারেলের পক্ষ থেকেও উদীচীকে ফুল এবং প্রশংসাপত্র উপহার প্রদান করা হয়।

Manual2 Ad Code

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন- সুমি বর্মণ, গৌরী দাস, কামরান করিম, জয়া দত্ত সেনাপতি, ইন্দীরা রায়, বিপ্লব কর্মকার, শবনাম শায়লা তনুকা, স্বপ্না দাস, সোহানা আমিন, মিথুন রেজা, সুমন সাইয়েদ, মহাম্মাদ আমানুল্লা, দীনা সাইয়েদ ও মামুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জ্যাকুলিন রিজারিও। কামরান করিমের প্রশ্নোত্তর পর্বের পর নৈশভোজে সবাই অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code