ইতালির মনফালকনে প্রিমিয়ার ফুটবল লীগ সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ইতালি প্রতিনিধি

ইতালির মনফালকনে প্রবাসীদের আয়োজনে প্রিমিয়ার ফুটবল লীগ সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধক হামিম হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে শনিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় মনফি ফেনটার্স ৭-২ গোলে সুপার বয়েজ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Manual8 Ad Code

টুর্ণামেন্টর ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিসের সভাপতি ,কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিসের সভাপতি সোলেমান হোসেন।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনফালকনে কমিউনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল ইসলাম আনিস ,রফিকুল ইসলাম মোস্তাক ,নুরুল আমিন খন্দকার ,জিয়াউর রহমান সোহেল,ইফাত হোসাইন বাবু ,ভেনিসের ব্যবসায়ী মনোয়ার ক্লার্ক,মিয়া মাসুম ,রিয়াদুল আমিন রাজু ,সাইফুল ইসলাম ,মাজহারুল ইসলাম মাসু সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ। টুর্নামনের চ্যাম্পিয়ন দল রানার্সাপ দল কে মেডেল ও ট্রফি তুলে দেওয়া হয় এবং টুর্ণামেন্টর সেরা খেলোয়াড় ,সেরা গোলদাতা ,সেরা গোলকিপার সহ অংশগ্রহণকারী সকল দল কে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে পুরুস্কৃত করা হয়।

Manual8 Ad Code

 

 

Manual3 Ad Code

টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্য হোসাইন জারিফ ,ইয়াসিন রহমান তন্ময় হোসাইন ও সাজ্জাদ হোসেন টুর্নামেন্ট সুন্দর ভাবে সম্পন্ন হওয়াতে অংশগ্রহণকারী সকল দল ও দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং পরিশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদেরকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলের সহযোগিতা অভ্যাহত থাকলে প্রতিবছর মনফালকনে প্রিমিয়ার ফুটবল লীগ পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code