৯০ ছাড়াল ডলারের দাম

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

অর্থনীতি ডেস্কঃ 

Manual8 Ad Code

টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। রোববার (২৪ অক্টোবর) খোলাবাজার ও নগদ মূল্যে ডলার ৯০ টাকা ১০ পয়সায় কেনাবেচায় হয়। যা এ যাবৎকালের সর্বোচ্চ মূল্য।

Manual3 Ad Code

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স গত তিন মাস ধরে ধারাবাহিকভাবে কমছে।  রফতানি আয়ে ভাটা চলছে। বেড়েছে আমদানি ব্যয়। ফলে বৈদেশিক মুদ্রা সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। যা টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

সর্বশেষ আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়ায় ৮৫ টাকা ৭০ পয়সা। তবে খোলাবাজার ও নগদ মূল্যে ডলার ৮৯ টাকা ৯০ পয়সা থেকে ৯০ টাকা ১০ পয়সায় কেনাবেচা হচ্ছে।

Manual4 Ad Code

বাড্ডার গুডউইল মানি এক্সচেঞ্জের স্বত্বাধিকারী রয়েল শাহরিয়ার ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন ৮৮-৮৯ টাকায় ডলার কেনাবেচার পর গত ৩-৪ দিন ধরে হঠাৎ বেড়ে গেছে ডলারের দাম। বর্তমানে আমরা ৮৯ টাকা ৮০ পয়সায় ডলার কিনছি। বিক্রি করছি ৯০ টাকা ১০ থেকে ২০ পয়সায়।

বসুন্ধরার ম্যাক্স মানি এক্সচেঞ্জের স্বত্বাধিকারী আব্দুল শ্যামই অয়ন ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর গত মাসের শুরুতে (আগস্ট) হঠাৎ টাকার বিপরীতে বাড়তে শুরু করে ডলারের দাম। যা এখন পর্যন্ত অব্যাহত আছে। আজ সর্বোচ্চ ৯০ টাকা ১০ পয়সায় ডলার বিক্রি হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code