পাকিস্তানকে ব্রেক থ্রু উপহার হারিস রউফের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্কঃ 

Manual4 Ad Code

 

পাকিস্তানকে ব্রেক থ্রু উপহার দিলন হারিস রউফ। তার বলে বোল্ড হয়ে ফেরেন নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল। ৫.২ ওভারে দলীয় ৩৬ রানে সাজঘরে ফেরার আগে ২০ বলে ১৭ রান করেন এ তারকা ওপেনার।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৯তম ম্যাচটি আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

Manual4 Ad Code

চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলছে নিউজিল্যান্ড। অন্যদিকে পাকিস্তানের এটা দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করে পাকিস্তান।

এই ম্যাচের আগে টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান-নিউজিল্যান্ড। অতীতের সেই সাক্ষাতে ১৪ ম্যাচে জয় পায় পাকিস্তান। আর ১০টিতে জয় পায় কিউইরা।

তবে বিশ্বকাপের মতো বড় আসরে ৫ ম্যাচের সাক্ষাতে পাকিস্তান জয় পায় ৩ ম্যাচে আর ২ ম্যাচে জয় পায় নিউজিল্যান্ড।

Manual6 Ad Code

পাকিস্তান: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামস, টিম সিপার্ট, ডেরি মিচেল, জেমস নিশাম, মিচেল সেন্টনার, টিম সাউদি, ইস সৌদি ও ট্রেন্ট বোল্ট।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code