খুলনা ডিভিশন ইউকে’র ষষ্ঠ বার্ষিক রিইউনিয়ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

লন্ডন ডেস্কঃ

যুক্তরাজ্যে বসবাসরত খুলনা বিভাগের শতাধিক বাসিন্দার আনন্দমুখর উপস্থিতিতে ২৪ অক্টোবর রবিবার, পূর্ব লন্ডনের স্টিফোর্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় ঝাঁকজমকপূর্ন ষষ্ঠ বার্ষিকী রিইউনিয়ন। 

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক আনন্দমূখর মিলনমেলায়, কভিড-১৯ লকডাউনের পরে আবারও মিলিত হতে পেরে নিজেদের যেন নতুন করে চেনার এক আবেগময় পরিস্থিতি তৈরি হয় সেখানে।

Manual1 Ad Code

সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মুহাম্মাদ মহিব্বুল্লাহ  ও আইনজীবি মো: ডলার বিশ্বাসের যৌথ পরিচালনায় বেলা ১২টায় শুরু হয় অনুষ্ঠানটি। মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন সাবেক ছাত্র নেতা মো: মোহিব্বুল্লাহ।

 

 

 

Manual4 Ad Code

অনুষ্ঠানে অভিজ্ঞতা শেয়ার করে বক্তৃতা প্রদান করেন প্রতিথযশা আলেম, মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ ডঃ আব্দুস সালাম আজাদী, বিশিস্ট গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব ড. কামরুল হাসান, বিশিস্ট সলিসিটর মো: গোলাম আযম, শিক্ষাবিদ মো.লতিফুর রহমান, আইনজীবি মো: কামরুল ইসলাম, বিশিস্ট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব মো: ওমর ফারুক, বিশিস্ট ব্যবসায়ী এরশাদুল্লাহ, সাবেক ছাত্র নেতা ও বিশিস্ট ব্যবসায়ী মো: হাসান খান, সাবেক ছাত্র নেতা কাজী এমদাদুল হক, সাবেক ছাত্র নেতা ও কমিউনিটি লিডার সাজ্জাদ এইচ মিলন, বিশিস্ট কমিউনিটি লিডার মো: ফারুক হোসাইন ব্যাপারী, অ্যাডভোকেট উম্মে হাবিবা, ব্যারিস্টার শামছুল আরেফিন হিমেল, মো: মনিরুল ইসলাম, কমিউনিটি লিডার মো: শাহ আলম, শরুফা আক্তার, নাজমা খাতুন, ইসরাতুল জান্নাত, শারমিন আক্তার, সুরাইয়া আক্তার ইভা, হ্যাপি ইসলাম, মনিরা ইসলাম প্রমুখ।

Manual4 Ad Code

বক্তারা সকলেই কভিড-১৯ লকডাউনের পরে আবারও আনন্দ মুখর পরিবেশে পরিবারের সকলকে নিয়ে এ ধরনের এক মিলনমেলায় মিলিত হতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন এবং খুলনা ডিভিশন ইউকের কার্যক্রমকে শক্তিশালী করার মধ্য দিয়ে কমিউনিটির ঐক্য ও বাংলাদেশের উন্নয়নে অগ্রনী ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে মনোজ্ঞ সংগীত পরিবেশন করে সমগ্র আয়োজনকে আনন্দময় করে তোলেন বিশিস্ট সংগীত শিল্পি মো: ওমর ফারুক। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code