নগরীতে গণটিকার দ্বিতীয় ডোজ নিলেন ২৫ হাজার নারী-পুরুষ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ সারাদেশের ন্যায় গতকাল বৃহস্পতিবার সিলেটেও গণটিকা কার্যক্রম পরিচালিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যাদের করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়েছিল, গতকাল তাদের দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। তারা সবাই সিনোফার্মের টিকা পেয়েছেন।

Manual4 Ad Code

সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, সিলেট নগরীর ৮২টি ও জেলার ৩০৩টি কেন্দ্রে এই টিকা দেয়া হয়। যাদের সবাইকে সিনোফার্মের টিকা দেয়া হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে টিকা নিতে আসা মানুষ ভিড় করেন। সিলেট ৪ লাখ ৮২ হাজার মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেয়ার টার্গেট নেয়া হলেও কয়েকটি স্থানে একদিনে ওই পরিমাণ টিকা দেয়া না যাওয়ায় আগামীকাল শনিবার ও পরদিন রোববারেও টিকা কার্যক্রম পরিচালিত হবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, নগরীতে গতকাল গণটিকার দ্বিতীয় ডোজ দিতে ২৭টি ওয়ার্ডের ৮২টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। এসব কেন্দ্রে ২৫ হাজার ৮২৬ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে ৮২ টি কেন্দ্রে টিকা গ্রহণকারী সংখ্যা ২৪ হাজার ১৭১ জন।

এছাড়া, সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ কেন্দ্রে নিয়মিত টিকাদান কেন্দ্রে টিকা নিয়েছেন ১ হাজার ৬৫৫ জন। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, গণটিকার দ্বিতীয় ডোজে যারা বাদ পড়েছেন; তাদের আগামী রোববার নগর ভবনে বিশেষ ব্যবস্থাপনায় টিকা দেয়া হবে।

Manual7 Ad Code

গতকাল নগরীর ৮২টি কেন্দ্রে টিকা গ্রহণকারীদের মধ্যে পঞ্চাশ বছর বয়সের ঊর্ধ্বে টিকাগ্রহণকারী রয়েছেন ৮ হাজার ৫৭ জন। তাদের মধ্যে পুরুষ ৪ হাজার ১৬১ জন এবং মহিলা ৩ হাজার ৮৯৬ জন।
পঞ্চাশ বছর বয়সের নিচে আছেন ১৬ হাজার ১১৪ জন। তাদের মধ্যে পুরুষ ৮ হাজার ৩২২ এবং মহিলা ৭ হাজার ৭৯২ জন।

Manual4 Ad Code

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাতেও গতকাল বৃহস্পতিবার ১২ হাজার ২৯ জনকে টিকা দেয়া হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন শরিফী বলেন, সকাল থেকে দিনব্যাপী ২৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে টিকাদান ক্যাম্পেইন চলে। মানুষ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বলেও জানান তিনি। সকাল থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়। প্রতিটি টিকাকেন্দ্র মনিটরিং করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code