আনাড়ির মতো কাজ করেছি: বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাজ্যকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে করা সাবমেরিন চুক্তি- অকাসে আনাড়ির মতো কাজ করেছে যুক্তরাষ্ট্র। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

Manual4 Ad Code

প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া অকাস চুক্তি সই করে। এতে করে পারমাণবিক শাক্তিচালিত সাবমেরিন চালানোর ক্ষমতা অর্জন করবে অস্ট্রেলিয়া। এই চুক্তির ফলে ৩৭ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে ফ্রান্সের। কারণ দেশটি থেকে সামরিক সরঞ্জাম ও সাবমেরিন কেনার চুক্তি করেছিলো অস্ট্রেলিয়া। কিন্তু অকাসের কারণে পরে তা বাতিল করে।

Manual5 Ad Code

অকাস চুক্তির পর গতকাল শুক্রবার প্রথমবার মুখোমুখি হলেন বাইডেন ও মাক্রোঁ। রোমে অবস্থিত ফ্রান্স দূতাবাসে এই বৈঠক আয়োজিত হয়েছে বলে জানা গেছে।

বিবিসি জানায়, আজ শনিবার থেকে শুরু হচ্ছে জি-২০ সম্মেলন। এর কিছুদিন পরেই শুরু হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন সিওপি-২৬। এই দুই সম্মেলনের আগে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক সেরে নিচ্ছেন বাইডেন।

মাক্রোঁর সঙ্গে বৈঠক শেষে বাইডেন বলেন, আনাড়ির মতো কাজ করেছি আমরা। আমার ধারণা ছিলো, ফ্রান্স এই অকাস চুক্তি সম্পর্কে অনেক আগে থেকেই জানতো। তাদের সঙ্গে অস্ট্রেলিয়ার চুক্তি হবে না সে বিষয়েও ফ্রান্স অবগত আছে বলে মনে করেছিলাম।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code