সিলেটে করোনায় মৃত্যু ১১৭৭ জনের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ পর্যন্ত বিভাগে ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হলো। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এ সব তথ্য নিশ্চিত করেন।

Manual8 Ad Code

তিনি জানান, এখন পর্যন্ত বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৭৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৮৩ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮০৯ টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার শূন্য দশমিক ৬২ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শূন্য দশমিক ৫৭ শতাংশ, সুনামগঞ্জে শূণ্য শতাংশ, হবিগঞ্জে শূন্য শতাংশ এবং মৌলভীবাজারে ১.৪৭ শতাংশ।

Manual3 Ad Code

নতুন শনাক্ত হওয়া ৫ জনের ৪ জন সিলেট জেলার বাসিন্দা। বাকি ১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৮৯৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ৮৩২ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৫ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৫১ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১৬৮ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই সিলেট জেলার হাসপাতালে ভর্তি আছেন।

Manual2 Ad Code

এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৬ সুনামগঞ্জের হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।

Manual6 Ad Code

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১ জন সিলেট জেলার এবং বাকি ২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

বিভাগে এ পর্যন্ত ৪৯ হাজার ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩১ হাজার ৬২৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১০৯ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৯২৪ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৪০৬ জন সুস্থ হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code