যে কারণে ৫০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual4 Ad Code

৫০০ কোটি ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছেন টেসলার মালিক ইলন মাস্ক। কদিন আগেই তার টুইটার অনুসারীদের কাছে মাস্ক একটি প্রশ্ন রেখেছিলেন। তিনি জিজ্ঞেস করেন, টেসলার শেয়ার তিনি বিক্রি করবেন কিনা। অনুসারীরা বিক্রির পক্ষে মত দেয়। বৃহস্পতিবার (১১ নভেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত দুইদিনে টেসলার শেয়ারের মূল্য ১৬ শতাংশ কমে গেছে। টেসলা হল বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি নির্মাতা। তাদের স্টক মার্কেট মূল্য এক ট্রিলিয়ন ডলারের বেশি।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

এর আগে ইলন মাস্ক ঘোষণা করেছিলেন, যদি জাতিসংঘের কর্মকর্তারা তাকে গ্যারান্টি দেয়, তার ৬ বিলিয়ন ডলার দিয়ে বিশ্বে অনাহার মিটবে, তাহলে তিনি নিজের শেয়ার বিক্রির জন্য প্রস্তুত। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই কথা জানিয়েছিলেন তিনি। তবে এবারের শেয়ার বিক্রির সঙ্গে আগের এই ঘোষণার সম্পর্ক আছে কিনা, তা জানা যায় নাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code