‘নাগরিক সেবা নিশ্চিত করেই উচু ভবন করতে হবে’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ 

সুউচ্চ ভবন নির্মাণ করতে হলে সেখানে যারা থাকবেন তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, খেলার মাঠ এবং বিনোদন কেন্দ্রসহ অন্যান্য নাগরিক সেবা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রবিবার (১৪ নভেম্বর) রাজধানীর বারডেম হাসপাতাল অডিটরিয়ামে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২১’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual6 Ad Code

মন্ত্রী বলেন, ঢাকা শহরে বসবাসরত মানুষের সংখ্যা বিশ্বের যেকোনো শহরের তুলনায় বেশি। যে কারণে রাজধানীবাসীর প্রাপ্য নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সুস্বাস্থ্যের জন্য নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন কিন্তু এর জন্য পর্যাপ্ত খেলার মাঠ, পার্ক যা আমাদের নেই। ক্লিনিক-হাসপাতাল, শিক্ষা, বিনোদন কেন্দ্র, খেলার মাঠ সবকিছু আমাদের নিশ্চিত করতে হবে।

Manual3 Ad Code

এলজিআরডিমন্ত্রী মনে করেন, রাজধানীতে জনসংখ্যার তুলনায় মাঠ ও পার্কের সংকট রয়েছে। ঢাকাকে আধুনিক-দৃষ্টিনন্দন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে সবকিছু পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে।

Manual6 Ad Code

মন্ত্রী বলেন, মানুষের মাথাপিছু আয় বা সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় ভোগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এতে করে বর্জ্য ব্যবস্থাপনা মোকাবেলা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে পরিবেশের পাশাপাশি মানুষের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিবে। তাই সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code