জামিন পেলেন ভারতের ২ নারী সাংবাদিক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ গতকাল (১৫ নভেম্বর) ভারতের ত্রিপুরায় সহিংসতার ঘটনা নিয়ে প্রতিবেদন করা গ্রেফতারকৃত দুই নারী সাংবাদিক সম্বৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণা ঝাকে ত্রিপুরার গোমতী জেলায় একটি আদালতে জামিন দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি।

Manual6 Ad Code

সাংবাদিক সম্বৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণা ঝাকে সোমবার গ্রেফতার করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর এক সমর্থক গত রবিবার ত্রিপুরার ফটিকরয় থানায় তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। এফআইআরে অভিযোগ করা হয় যে, ওই দুই সাংবাদিকের প্রতিবেদন রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

ওই দুই সাংবাদিককে গ্রেফতার করে গতকাল আদালতে পেশ করা হয়। অ্যাডভোকেট পিযুষ বিশ্বাস বলেছেন, প্রত্যেকের ৭৫ হাজার টাকা বেল বন্ডে দুই নারী সাংবাদিকের জামিন মঞ্জুর হয়েছে। আদালত তাদের যেখানে অভিযোগ দায়ের হয়েছে, সেই কাকরাবন থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হবে।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রনালয় জানায় যে, সোশ্যাল মিডিয়ায় ত্রিপুরায় ক্ষয়ক্ষতি ও ভাঙচুর নিয়ে সোশাল মিডিয়ায় যে খবর ঘোরাফেরা করছে, তা ভুয়ো। এরপরই ওই দুই নারী সাংবাদিককে আটক করা হয়।

ওই দুই সাংবাদিকের জামিন প্রসঙ্গে আইনজীবী জানিয়েছেন যে,  জামিনের শর্তে বলা হয়েছে, পুলিশ ডাকলে তাদের হাজিরা দিতে হবে এবং তারা পুলিশের সঙ্গে সহযোগিতা করবেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code