বিরল মেঘে ছেয়ে গেল আর্জেন্টিনার আকাশ (ভিডিও)

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual7 Ad Code

শরতের নীল আকাশে ভেসে বেড়ানো পেঁজা তুলার মতো সাদা মেঘ দেখে সবাই অভ্যস্ত। কিন্তু আর্জেন্টিনার আকাশে অনেকটা ঘোলাটে তুলার বলের মতো মেঘ দেখে নেটিজেনরা একদম অবাক হয়ে গেছেন।

বুধবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, কর্ডোবার কাসা গ্র্যান্ডের আকাশে ১৩ নভেম্বর ওই মেঘ দেখা যায়। নেটমাধ্যমে ছড়িয়ে পাওয়ার বিরল ওই মেঘ ম্যাম্যাটাস মেঘ নামে পরিচিত বলে ডেইলি মেইল জানিয়েছে।

Manual4 Ad Code

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাম্যাটাস মেঘ সবচেয়ে অনন্য এবং স্বতন্ত্র মেঘ। এই মেঘ এমনভাবে গঠিত যে একটি মেঘের গোড়া থেকে একের পর এক থলিসদৃশ মেঘ বের হয়। এই মেঘ থেকে সাধারণত বজ্রপাত হয়।  এই মেঘ থেকে ভারি বৃষ্টি, বজ্রপাত এমনকি শিলাবৃষ্টিও হতে পারে।

Manual4 Ad Code

এই মেঘের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কেউ কেউ  এই মেঘ দেখে মুগ্ধ হলেও, অনেকেই ভেবেছেন এই মেঘের জন্ম পৃথিবীর বাইরে।

Manual6 Ad Code

বিরল এই মেঘ দেখা দেখে গেছে, চেরনোবিল থেকে ৬০ মাইল দূরে। ১৯৬৮ সালে বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় এই চেরনোবিলেই হয়েছিল।

যদিও আর্জেন্টিনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে জানিয়েছে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code